
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদেও বিরোধীদল হিসেবেই থাকতে চায় জাতীয় পার্টি। বুধবার দুপুরে শপথগ্রহণ শেষে এই কথা জানান দলের চেয়ারম্যান জিএম কাদের।
অনেক জল ঘোলার পর বুধবার বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে শপথ নেন জাতীয় পার্টির নবনির্বাচিত এগারোজন সদস্য।
পরে সাংবাদিকদের জিএম কাদের জানান, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে থাকতে চায়।
গেল ৭ই জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৯৮ আসনের সরকারি ফল ও নির্বাচিতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নওগাঁ-২ আসনের ভোট স্থগিত আছে এবং ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ফল স্থগিত রেখেছে ইসি।
চূড়ান্ত ফলাফলে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র প্রার্থী ৬২ এবং জাসদ, ওয়ার্কার্স পার্টি ও ক্যলাণ পার্টি একটি করে আসনে জিতেছে।
Leave a Reply