
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এদের মধ্যে স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন।
তবে তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।
আজ বুধবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান।
স্থপতি ইয়াফেস ওসমান এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
আর ডা. সামন্ত লাল সেন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।
Leave a Reply