
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এবার নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ বুধবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান।
ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মহিবুল হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম- ৯ আসন থেকে।
বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়।
Leave a Reply