1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী ৩ জন - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী ৩ জন

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এতে জায়গা পেতে যাচ্ছেন ৩৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এদের মধ্যে নারী তিনজন।

তবে তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।

আজ বুধবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নারীরা হলেন- ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি।

এদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। অন্যদিকে প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি।

তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।

ডা. দীপু মনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে তিনি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews