
নিজস্ব প্রতিবেদক : পঞ্চম মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। বঙ্গভবনে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শেখ হাসিনাসহ শপথ নেন অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন শেখ হাসিনা। তারও আগে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে পৌঁছান। বিকেল ৪টার পর থেকে বঙ্গভবনে আসতে শুরু করেন তাঁরা।
বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরাও।
Leave a Reply