
নিজস্ব প্রতিবেদক: শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন ৩৬ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, বিকাল ৪টা থেকেই শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে আসতে শুরু করেন নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যরা। সন্ধ্যা ৭টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করানো হয়।
পূর্ণ মন্ত্রীরা হলেন- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আবদুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আবদুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন, মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী।
প্রতিমন্ত্রীরা হলেন নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, বেগম রুমানা আলী ও আহসানুল ইসলাম (টিটু)।
Leave a Reply