1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দেশকে এগিয়ে নিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দেশকে এগিয়ে নিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিরোধী দেশী- বিদেশী নানা ষড়যন্ত্র আছে, সেগুলো মাথায় রেখেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মন্ত্রী, সরকারী কর্মকর্তাসহ সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, বাজারে অস্থিরতা তৈরী করে সরকারকে বেকায়দার ফেলার অপচেষ্টায় একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার কথা বলেন তিনি।

আজ সোমবার (১৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার পক্ষ থেকে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়।

সভায় নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews