1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
পদ্মা নদীতে রজনীগন্ধা ফেরি ডুবি - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

পদ্মা নদীতে রজনীগন্ধা ফেরি ডুবি

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক: কুয়াশাঢাকা সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ট্রাক বোঝাই একটি ফেরি ডুবে গেছে। বিআইডব্লিউটিসি বলছে, বাল্ক হেডের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ফেরীতে থাকা ট্রাক শ্রমিকরা জানান, ফেরীতে পানি ঢুকে পড়ায় কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। এই ঘটনায় ফেরীর একজন কর্মচারী নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাড়কাপুনে শীত আর ঘন কুয়াশার মধ্যে পদ্মা নদীতে ডুবে গেছে ট্রাকবাহী একটি ফেরী। রজনীগন্ধা নামের ফেরিটি বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের পাঁচ নম্বর পন্টুনের কাছাকাছি এলাকায় ডুবে যায়।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে,  মঙ্গলবার রাত ১২টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে ছোট-বড় ৯টি পণ্য বোঝাই ট্রাক নিয়ে রজনীগন্ধা ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে।  ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটের কাছে এসে নঙ্গর করে রাখা হয় ফেরীটি। সকালে সেখানেই ফেরীটি ডুবে যায়। প্রাণ বাচাঁতে অনেকেই ফেরী থেকে নদীতে ঝাপ দিয়ে সাতার কেটে তীরে ওঠে। ডুবন্ত ফেরী থেকে অনেককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘটনায় ফেরীর দ্বিতীয় চালক হুমায়ুন আহমেদ নিখোঁজ রয়েছে।

কিভাবে ফেরিটি ডুবেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাল্ক হেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

তবে ফেরীতে থাকা ট্রাক শ্রমিকরা জানান, বাল্ক হেডের সাথে ফেরীর কোনো সংঘর্ষ হয়নি। পানি উঠে ধীরে ধীরে কাত হয়ে ডুবে যায় ফেরিটি।

ডুবন্ত ফেরী ও পন্যবাহী ট্রাক উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকারী জাহাজ হামজা পাটুরিয়ায় গেছে। নারায়ণগঞ্জ থেকে যাচ্ছে আরও দুটি জাহাজ- রুস্তম ও প্রত্যয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews