
নিজস্ব প্রতিবেদক: আবারও বাড়ল সোনার দাম। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। বুধবার (১৭ই জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ করে দাম নির্ধারণ ও বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে।
এর আগে এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। নতুন করে ভরিতে বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।
বাংলাদেশ জয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা হবে।
এদিকে, সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
Leave a Reply