1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মোক্তারপুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরী করবো সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আখতারুজ্জামান - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

মোক্তারপুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরী করবো সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আখতারুজ্জামান

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৫৯ Time View

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার :গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সংবর্ধিত হলেন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮ নং গাজীপুর ০৫ আসনে ২য় বারের বিজয়ী সংসদ সদস্য আখতারুজ্জামান এমপি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল০৪ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়ন এর রাথুরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এটি উপজেলার মধ্যে বিজয়ের প্রথম সংবর্ধনা অনুষ্ঠান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন : মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউর উজ্জামান (অরুন),মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম (হিরু),অনুষ্ঠান এর সভাপতি শরিফুল ইসলাম সরকার (তোরণ)

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের জিএস,গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান এমপি বলেন – কর্মীদের প্রাণ উচ্ছ্বাসে কাজ করা এবং জনগণ পাশে আছে বলে জেতার সহজ হয়েছে।তিনি আরো বলেন, শীত গ্রীষ্ম,বর্ষায় সবসময় পাশে থাকবো। দিনের ভোট রাতে হয়েছে কেউই যুক্তি- প্রমাণ দিতে পারবেন না। ৩ লক্ষ ৩৩ হাজারের উপরে ভোট এবং শতকরায় প্রায় ৪৭ ℅ ভোট পড়েছে।তিনি আরো বলেন, এই নির্বাচন গণতন্ত্রের বিজয় এবং এই নির্বাচন অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে । এবং বলেন আমি বিস্মিত হয়েছি, পুরুষের চেয়ে নারীর ভোটার উপস্থিতি সংখ্যা বেশি।তিনি জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন।
আমি মোক্তাপুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরী করবো ইনশাআল্লাহ, এবং মোক্তারপুর ইউনিয়ন কে মাদক মুক্ত করবো।

কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শরিফুল ইসলাম সরকার (তোরণ) সভাপতিত্বে মোক্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম( সবুজ) এর সঞ্চালনা সংবর্ধনা অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ; কালীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডারের সাবেক কমেন্ডার বীর মুক্তিযুদ্ধা মো: মোস্তফা মিয়া।
গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক তসলিমা রহমান ( লাভলী), কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গনি ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম তারিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জামান মোড়ল, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান (ফারুক), নাগরী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান এডভোকেট সিরাজ মোড়ল,
কালীগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্র লীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের সদস্য কালীগঞ্জ পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার হোসেন, গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর আহমদুল কবির ( আবু খাঁন), সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো লোকমান হোসেন পনির, যুব নেতা এস এম ইকবাল হোসেন, যুব নেতা মনির হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোক্তারপুর ইউনিয়ন এর নয়টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনএর নেতৃ বৃন্দ পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews