1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৫২ Time View

টানা চতুর্থবার সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর কেন্দ্রীয় নেতাদের সাথে আজ প্রথম বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমাবার (২২ শে জানুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর বাস ভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন ঘীরে দলের অন্তকোন্দল নিরসন ও দেশ বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে আরও শক্তিশালী করাসহ দলীয় প্রধান নানা দিক নির্দেশনা দেবেন বলে মনে করছেন নেতারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বিজয় অর্জনের ১৫দিনের মধ্যেই দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাথে বসছে ক্ষমতাসীন দলটি।

বিগত নির্বাচনে ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে অনেকই স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা এখনো চলমান রয়েছে। এতে দলীয় বিভেদ বাড়ছে স্থানীয় রাজনীতিতে।

আগামি স্থানীয় নির্বাচনে দলের এই বিভক্তি আরো বড় হওয়ার আশঙ্কা করছেন অনেকে। কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে এসব বিষয় তুলে ধরে তা সমাধানের দিক নির্দেশনা থাকবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।

নতুন সরকারের পথ চলায় দেশী বিদেশী ষড়যন্ত্র ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মিথ্যা ও অপপ্রচারের বিষয়ে মানুসকে সচেতন করারও নির্দেশনা থাকতে পারে দলের কেন্দ্রীয় নেতাদের এই বৈঠকে।

কেউ যাতে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য দলীয় প্রধান শেখ হাসিনা নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেব বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews