1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
একুশে বইমেলা: স্টল বানানোসহ অবকাঠামোর কাজ চলছে - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

একুশে বইমেলা: স্টল বানানোসহ অবকাঠামোর কাজ চলছে

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৪১ Time View

নিজস্ব প্রতিবেদক : প্রস্তুতি শুরু হয়েছে অমর একুশে বইমেলার। এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে একাংশে বসবে এই প্রাণের মেলা। এরই মধ্যে চলছে মেলার অবকাঠামো নির্মাণসহ প্রস্তুতিমূলক কাজ। এবারের বইমেলার বিন্যাস গতবারের মতোই হবে। ডিজিটাল পদ্ধতিতে স্টল বরাদ্দের লটারি হবে ২৩শে জানুয়ারি।

কর্মীদের এই ব্যস্ততাই বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় তিন লাখ বর্গফুট জায়গাজুড়ে মেলার আয়োজন চলছে।

প্রকাশক ও বিক্রেতাদের স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের লটারি হবে ২৩শে জানুয়ারি। তার পরেই শুরু হবে প্রকাশনী প্রতিষ্ঠান গুলোর স্টল ও প্যাভিলিয়ন সাজানোর ক্জ। বাংলা একাডেমির পক্ষ থেকে এখন চলছে মেলার অবকাঠামো নির্মাণ।

অমর একুশে বইমেলার সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম জানান, দৃষ্টিনন্দন আর পাঠক-বান্ধব অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা থাকলেও বইমেলার স্টল বিন্যাস গতবারের মতোই থাকবে। স্টলের সংখ্যাও বাড়বে না। তবে নতুন ২৩ প্রকাশনী প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে।

বইমেলায় পর্যবেক্ষণ ও আইনশঙ্খলা শৃঙ্খলা কমিটির তদারকি থাকবে সার্বক্ষণিক। বাইরে তৈরি করে খাবার বইমেলায় আনার শর্তে খাবার স্টলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

এবারের বইমেলা হবে ২৯ দিনের। পহেলা ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন হবে বলে জানিয়েছে বাংলা একাডেমী কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews