1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যহত - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যহত

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক : গ্যাস সংকটে দেশের শিল্পাঞ্চলে কলকারখানায় উৎপাদন ব্যহত হচ্ছিল। গাজীপুর, সাভার নারায়নগঞ্জের অনেক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানালেন ব্যবসায়ীরা। পাশাপাশি গ্যাসের চাপ কম থাকায় আবাসিক গ্রহকরাও ভোগান্তিতে পড়েছে। দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান ভুক্তভোগীরা।

গত দুইবছর ধরেই দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের অভাবে ভুগছিল ব্যাবসায়ীরা। গ্যাসের দাম বাড়তি দেয়ার পরও সমাধান মেলেনি। গত সপ্তাহ থেকে এ সমস্যা আরও বাড়ে। অনেক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ প্রায়।

তিতাস গ্যাস কোম্পানীর তথ্যমতে, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা, টঙ্গী, আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস নির্ভর কারখানা রয়েছে ৯৮০টি। এছাড়া সিএনজি স্টেশন রয়েছে ৫১টি এবং আবাসিক সংযোগ রয়েছে ৬২ হাজার ৫শ’। এ অঞ্চলে প্রতিদিন গ্যাসের চাহিদা ছয়শত মিলিয়ন ঘনফুট। কিন্তুসরবরাহ করা হচ্ছে ৪৭০ মিলিয়ন ঘনফুট।

কারখানাগুলোতে গ্যাসের যে পরিমাণ চাপ থাকার কথা, অনেক কারখানায় তার চেয়ে চাপের গ্যাস আসে। আবার কোনো কোনো কারখানায় তা শূন্যতে নেমে এসেছে বলে জানান গাজীপুরের কারখানার কর্মকর্তারা।

বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান ও নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, পোশাক কারখানাগুলোতে উৎপাদন বন্ধের কারণে সময়মতো পণ্য রপ্তানি করা যাচ্ছে না। এতে উৎপাদন খরচও বাড়ছে।

তিতাস গ্যাসের গাজীপুর জোনের ডিজিএম শাহাজাদা ফরাজী জানান, চাহিদার চেয়ে ঘাটতি থাকায় সরবরাহ কম। তবে শিগগিরই সমাধান হয়ে যাবে। এছাড়া আবাসিক এলাকায় বাসাবাড়িগুলোতেও বেশ কিছুদিন ধরে গ্যাস সংকট চলছে। এ সংকট দ্রুত সমাধানের দাবি সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews